রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

তৃতীয়বার মোদিকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তুতি শুরু বিজেপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয়বার নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী বানানোর লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কেন্দ্রে ক্ষমতায় ফেরার পাশাপাশি শক্তি বৃদ্ধিরও লক্ষ্য নিয়েছে গেরুয়া শিবির।বিজেপি ঠিক করেছে, গত লোকসভা নির্বাচনে সাফল্য পাওয়া যায়নি দেশের এমন ১৪৪টি আসনে এখন থেকে শক্তি বাড়ানোর কাজ শুরু করা হবে। সর্বভারতীয় সমীক্ষার মাধ্যমে এই ১৪৪ আসন চিহ্নিত করা হয়েছে।

পশ্চিমবঙ্গে এমন লোকসভা আসনের সংখ্যা ১৯। কোন কোন আসন সেই তালিকায় রয়েছে, তা প্রকাশ না করলেও কর্মসূচি সফল করতে উদ্যোগী হয়েছে রাজ্য বিজেপি। তবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশমতোই সব হবে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার গঠনের সময় বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল। ২০১৯ সালে আরো ২১টি আসন বাড়িয়ে পদ্মশিবির জেতে ৩০৩টি আসনে। শরিক দল মিলিয়ে এনডিএর ঝুলিতে আসে মোট ৩৩৬টি আসন। লোকসভার বাকি ২০৯টি আসনের মধ্যে থেকে ১৪৪টি বেছে নিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে মোট ৪২ আসনের মধ্যে বিজেপি জিতেছিল ১৮টিতে। বাকিগুলোর মধ্যে তৃণমূল পায় ২২টি এবং কংগ্রেস দুটি।

গত লোকসভা নির্বাচনের পরে দেশে একটিই আসন হাতছাড়া হয়েছে বিজেপির—বাংলার আসানসোল। বাবুল সুপ্রিয় পদত্যাগ করার পর উপনির্বাচনে সেই আসনটি দখল করে তৃণমূল। অন্যদিকে গত রবিবার প্রকাশিত উপনির্বাচনের ফলে দেখা যায়, উত্তর প্রদেশের আজমগড় ও  রামপুর আসন জিতেছে বিজেপি। তবে দলীয় সূত্রে জানা গেছে, যে সমীক্ষার ভিত্তিতে নতুন আসনের লক্ষ্য ঠিক করা হয়েছে, তা ২০১৯ সালের ফলাফলের ভিত্তিতে। সে কারণে আসনসোল যেমন জেতা আসনের তালিকায় রয়েছে, তেমনি আজমগড় ও রামপুর রয়েছে পরাজয়ের তালিকায়।

প্রাথমিকভাবে এই ১৪৪টি আসনের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে কেন্দ্রীয় মন্ত্রীদের ওপর। শুধু লোকসভা আসন নয়, তার অন্তর্গত বিধানসভা আসনগুলোতে সংগঠন কী অবস্থায় রয়েছে, কী পরিবর্তন দরকার, তা-ও ঠিক করবেন ওই মন্ত্রীরা। এ জন্য ১৪৪টি আসনেই আগামী জুলাই মাসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সফর হবে। সফরের সময় এলাকার মানুষের চাহিদা বুঝে নির্বাচনে কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া দরকার, তা-ও দেখবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বলা হয়েছে, জেতার কৌশলের রূপরেখা তৈরি করতে হবে মন্ত্রীদের।

বিজেপি নেতৃত্ব এই কর্মসূচির নাম দিয়েছেন ‘লোকসভা প্রবাস যোজনা’। ১৮ মাসের এই কর্মসূচি রূপায়ণের জন্য কেন্দ্রীয় কমিটির পাশাপাশি প্রতিটি রাজ্যেও আলাদা কমিটি গড়া হবে। এ ছাড়া  লোকসভা আসন ধরে ধরে হবে ‘ক্লাস্টার কমিটি’। এই কমিটিরও নেতৃত্বে থাকবেন একজন করে মন্ত্রী।  

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit