বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক ঐক্যের আহ্বায়ক কমিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দাবি আদায়ের সংগ্রামে অংশ নেয়ার প্রত্যয়ে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) গঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীস্থ একটি মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে খন্দকার দেলোয়ার জালালীকে আহ্বায়ক ও এসএ টিভির মিজান আহমেদকে সদস্য সচিব করে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) এর প্রধান উপদেষ্টা হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন রীনা আকতার তুলি, কাজী রফিক (ঢাকা মেইল), কামরুল হাসান শিশির (দৈনিক স্বাস্থ্য শিক্ষা), মোহসীন কবির (টিবিএন টুয়েন্টিফোর)।

সদস্য মনোনীত হয়েছেন সালাহউদ্দিন চৌধুরী (দৈনিক বাংলাদেশের খবর), বেলাল হোসেন রাজু (ঢাকা মেইল), তাইফুর রহমান তুহিন (এসএটিভি), মোস্তাফিজুর রহমান (দৈনিক ইত্তেফাক), মহিবুল কাদের, রাজু মাহমুদ (মাই টিভি), শরিফুল সাগর (আরটিভি), আবু জাফর মো. সালেহ (ঢাকা মেইল), আব্দুল কাইয়ুম (যুগান্তর), কামরুল হাসান (মানবজমিন, সাভার), আহমেদ সোহান সিরাজী (ঢাকা মেইল, সাভার), রেজাউল ইসলাম বাবু (এসএটিভি, রংপুর), আশিকুর রহমান (এসএ টিভি, লালমনিরহাট), জাকির মাহমুদ সেলিম (মানবকণ্ঠ, পটুয়াখালী), মুজাহিদুল ইসলাম নান্নু, (গ্লোবাল টিভি, পটুয়াখালী), রিপন মাহমুদ (নতুনবাংলা টুয়েন্টিফোর)।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit