বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

পদ্মা সেতু হয়ে ফরিদপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ৬টার দিকে ফরিদপুর পৌর বাস টার্মিনাল থেকে করিম গ্রুপের গোল্ডেন লাইন নামে একটি বাস যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে।

ফরিদপুরে বেশ কয়েকটি পরিবহনের বাস ঢাকা-গাবতলী পথে ফেরি পারাপারে চলাচল করলেও শুধু গোল্ডেন লাইন পরিবহনের বাস ভাঙ্গা এক্সপ্রেস মহাসড়ক হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাওয়ার অনুমতি পেয়েছে।

ফরিদপুর থেকে এই পরিবহন কোম্পানির ৩০টি বাস ঢাকা যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি পেয়েছে। এর মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০টি বাস পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার অনুমতি পেয়েছে। এক্ষেত্রে আপাতত ভাড়া ৩৫০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাট হয়ে ফেরি পারাপারে ঢাকার গাবতলী যেতে নন এসি ৪০ আসনের বাসে যাত্রী প্রতি ভাড়া নেওয়া হয় ৩৫০ টাকা। পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদগামী বাসে যাত্রী প্রতি ভাড়াও ৩৫০ টাকায় থাকবে। 

কিউএনবি/অনিমা /২৮.০৬.২০২২/সকাল ১০.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit