বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে প্রয়োজন সচেতনতা : স্পিকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সময়োপযোগী করতে হবে। একই সঙ্গে কার্যকর উদ্যোগের মাধ্যমে এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ‘বাজেট হেল্প ডেস্ক-২০২২’-এর আওতায় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতকরণে উপজেলা পর্যায়ে অনেকেই দায়িত্ব পালন করে চলেছেন। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে সম্পৃক্ত হতে পারেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ। আলোচনায় অংশ নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

বাজেট ডিব্রিফিং সেশনে সংসদ সদস্যদের মধ্যে অংশ নেন সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, আবুল কালাম আজাদ, আ ফ ম রুহুল হক, মতিয়া চৌধুরী, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, শহীদুজ্জামান সরকার, আহসানুল ইসলাম টিটু, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি, বেগম জাকিয়া তাবাসসুম, বেগম আদিবা আনজুম মিতা, রুমিন ফারহানা, গ্লোরিয়া ঝর্ণা সরকার, সৈয়দা রুবিনা আক্তার, বেগম রুমানা আলী, উম্মে ফাতেমা নাজমা বেগম, আরমা দত্ত, বাসন্তী চাকমা, নাহিদ ইজাহার খান, সুবর্ণা মুস্তাফা ও শবনম জাহান।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit