রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২০৩ Time View

ডেস্ক নিউজ : পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের কচুয়ার যুবক রিয়াদ হোসেন। রোববার রাত আড়াইটার দিকে ঢাকা-মুন্সীগঞ্জের নিমতলী এলাকার মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে বলে তার স্বজনরা জানান। রিয়াদ হোসেন উপজেলার ডুমুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি ঢাকার কাকরাইল এলাকায় একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন। হোসাইন আল রিহান নামে তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে তার। 

নিহতের স্ত্রী জান্নাত আক্তার জানান, রোববার মধ্যরাতে রিয়াদের সঙ্গে শেষ কথা হয় তার। এ সময় তিনি বলেছিলেন- কয়েকজন বন্ধুসহ মোটরসাইকেলে ঢাকা থেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছেন। তারপর রাত ৩টার দিকে অপরিচিত এক নাম্বার থেকে কল দিয়ে জানানো হয় রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

নিহতের বাবা দুলাল মিয়া জানান, রিয়াদের লাশ ঢাকার মনোয়ারা হাসপাতালে আছে বলে খবর পাই। সেখানে গিয়ে জানতে পারি- রিয়াদ তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে পদ্মা সেতু দেখতে যায়। পথে রিয়াদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তার বন্ধুরা দ্রুত তাকে ঢাকার মনোয়ারা হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে রিয়াদের লাশ তার নিজ গ্রাম ডুমুরিয়ায় আনা হয়। বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit