শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

জিলহজের চাঁদ দেখতে মুসলমানদের অনুরোধ সৌদির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক মাস জিলহজের চাঁদ দেখা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাসটির সাত থেকে ১০ তারিখ পর্যন্ত হজ পালনের জন্য নির্ধারিত। এছাড়া ১০ জিলহজ মুসলমানদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করা হয়। সৌদি সুপ্রিমকোর্ট বলছে, দূরবীক্ষণ কিংবা খালি চোখে—যেভাবেই চাঁদ দেখা হোক না কেন, তা নিকটস্থ কোর্টে জানাতে হবে এবং নিজের সাক্ষ্য নথিভুক্ত করতে হবে। ইসলামধর্মে চান্দ্রপঞ্জিমা অনুসরণ করা হয়।

আরবিতে ৩৫৪ কিংবা ৩৫৫ দিনে ১২ মাসে বছর গণনা হয়। চাঁদ দেখার সঙ্গে পবিত্র মাস রমজান শুরু হওয়ার সম্পর্ক রয়েছে। এ মাসেই ইসলামের অন্যতম স্তম্ভ রোজা পালন করা হয়। ঈদুল ফিতরের মধ্য দিয়ে রমজান মাস শেষ হয়। এদিকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ জুন থেকে ১৯ জুলাইর মধ্যে কেবল হজযাত্রীরাই ওমরাহ পালন করতে পারবেন। শুক্রবার (২৪ জুন) এক টুইট বার্তায় এ তথ্য দেয়া হয়েছে।

ইয়াতামারনা অ্যাপের মাধ্যমে ওমরাহর জন্য নিবন্ধন করা যাবে। অর্থাৎ আগামী ১৯ জুলাই পর্যন্ত ওমরাহ করতে ইচ্ছুক হজযাত্রীরা এ অ্যাপে গিয়ে আবেদন করতে পারবেন। ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে বড় এ ধর্মীয় জমায়েতে ২৫ লাখ মুসলমান অংশ নিয়েছিলেন। এরপর ২০২০ সালে করোনা মহামারি সংক্রমণ শুরু হলে কেবল ১ হাজার মুসল্লিকে হজে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। পরের বছর করোনার পরিপূর্ণ টিকা দেয়া ৬০ হাজার মুসল্লি ইবাদতটি পালন করার সুযোগ পান।

ওই বছর সৌদির বাইরে কাউকে হজ পালনের অনুমোদন না দেয়ায় মুসলমানরা অসন্তোষ প্রকাশ করেন। যদিও হজের আয়োজন করা সৌদি সরকারের জন্যও সম্মানের বিষয়। ইসলামের চতুর্থ স্তম্ভ হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য একটি ফরজ ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমান নর-নারীকে জীবনে একবার হজ পালন করতে হবে। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান করতে হয়।

আল্লাহর কাছে মুসলমানদের আনুগত্য প্রদর্শনের নাম হজ। যারা হজে যাবেন, ইবাদতটি সঠিকভাবে পালনে তাদের প্রশিক্ষণ নিতে হবে। কোরআন কারিমের সুরা হজ শুদ্ধ করে শিখবেন এবং সুরা হজের বাংলা অনুবাদ ও তাফসির পড়বেন। হজসংক্রান্ত হাদিস, ফিকহ ও বিভিন্ন বই-কিতাব পড়লে আরও ভালো হয়। হজের ফাজায়েল ও মাসআলা মাসায়েল ভালোভাবে জানলে সঠিকভাবে হজ পালন করা সহজ হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit