শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

‘৯ বছরে দ্বিগুণ হবে ভারতের অর্থনীতি’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের মধ্যে অন্যতম। আগামী নয় বছরে দেশটির অর্থনীতি দ্বিগুণ হয়ে ৬. ৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।  আর আগামী ৩০ বছরে ভারতের অর্থনীতি ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে রোববার দেশটির কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন। তিনি বলেন, যদি প্রতি বছর চক্রবৃদ্ধি বার্ষিক প্রবৃদ্ধির ভিত্তিতে ভারতের অর্থনীতি ৮ শতাংশ হারে বৃদ্ধি পায়, তবে প্রায় নয় বছরে অর্থনীতি দ্বিগুণ হবে। ভারতের অর্থনীতি বর্তমানে প্রায় ৩ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আজ থেকে নয় বছরে এটি প্রায় ৬ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার হবে বলে আশা প্রকাশ করেন পীযূষ গোয়াল।

গয়াল আরও বলেন কয়েকজন ‘সমালোচন এই সংখ্যাগুলো নিয়ে প্রশ্ন তুলেছে তবে টেক্সটাইলের মতো সেক্টরের বৃদ্ধিতে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখতে তাদের তিরুপুরের মতো জায়গায় আসা উচিত। পীযূষ গয়াল বলেন, পরবর্তী নয় বছরে, অর্থাৎ এখন থেকে ১৮ বছর পর আমরা প্রায় ১৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হব এবং তারপরে আরও নয় বছর পর, অর্থাৎ এখন থেকে ২৭ বছর পর, আমরা ২৬ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির দেশ হব। আজ থেকে ৩০ বছর পরে, আমরা সবাই আত্মবিশ্বাসের সঙ্গে আশা করতে পারি যে ভারতীয় অর্থনীতি হবে ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি।
 

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit