শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ইসরাইলের হাইফায় শিল্প ভবনে আগুনের পর বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বন্দর নগরী হাইফায় একটি শিল্প ভবনে আগুন লাগার পর সেখানে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ভোরে হাইফার বার ইয়েহুদা সড়কের ওই ভবনে আগুন লাগে। সেখানে দাহ্য পদার্থ রয়েছে বলে জানা গেছে। এর পাশেই রয়েছে একটি আবাসিক ভবন। খবর তাসনিম নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কী কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে তা বলতে পারেননি সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে পার্শ্ববর্তী ভবন থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব  হয়েছে।

তেলআবিবের দক্ষিণের রিশন লেজিওন শহরের একটি উন্মুক্ত পার্কিং লটে দু’টি বাসে অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর এই ঘটনা ঘটলো। গত ১৯ জুন ওই দু’টি বাসে কেউ আগুন দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে ১১ জুন ইসরাইলের উত্তরাঞ্চলীয় সাফেদ শহরে আগুনে ১৮টি বাস পুড়ে যায়। সেখানেও কেউ আগুন লাগিয়েছিল বলে ধারণা করছে ইসরাইলি কর্তৃপক্ষ।  

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit