শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

উত্তরাখণ্ডে ‘লিফট দেওয়ার নামে’ গাড়িতে তুলে মা-মেয়েকে গণধর্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে এক নারীকে লিফট দেওয়ার কথা বলে চলন্ত গাড়িতে ওই নারী ও তার ছয় বছর বয়সী মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রাজ্যটির হাঁড়িধর শহরের রুরকি এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে সোমবার জানিয়েছে এনডিটিভি।

পুলিশ বলছে, ধর্ষণের শিকার ওই নারী একজন ভিক্ষুক। মেয়েকে নিয়ে বস্তিতে ফেরার সময় সনু নামে এক ব্যক্তি তার গাড়িতে তাদের তুলে তার বন্ধুদের নিয়ে চলন্ত গাড়িতেই মা-মেয়েকে পালাক্রমে ধর্ষণ করেন। স্থানীয় পুলিশ সুপার প্রামেন্দ্র দোভাল জানান, ডাক্তারি পরীক্ষায় মা-মেয়ের ধর্ষণের সত্যতা মিলেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে রোববার থেকে অভিযান শুরু হয়েছে। মামলার বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, রিকশায় করে বাড়ি ফেরার সময় মা-মেয়েকে গাড়িতে তুলে নেন সনু। এর পর চলন্ত গাড়িতে তাদের দুজনকে ধর্ষণ করেন তিনি ও তার বন্ধুরা। একপর্যায়ে তাদের গাড়ি থেকে ফেলা দেওয়া হয়। পরে মা-মেয়ে থানায় পৌঁছে অভিযোগ দেন। গাড়িটিতে ঠিক কতজন ছিলেন নির্যাতনের শিকার নারী তা নিশ্চিত করে জানাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit