শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা ‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান

ছেলের হাত ধরে ২৩ বছরের আক্ষেপ ঘুচল বাবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের ঘরোয়া ক্রিকেটের মর্যাদার লড়াই রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বাইকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে মধ্যপ্রদেশ।

ব্যাঙ্গালুরুতে রোববার ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বাইকে ৪ উইকেটে হারিয়েছে আদিত্য শ্রিভাস্তাবের দল।

আর এরই সঙ্গে নিজের বাবার ২৩ বছরের আক্ষেপ ঘুচিয়েছেন মধ্যপ্রদেশের অধিনায়ক আদিত্য।

১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত মধ্যপ্রদেশের হয়ে খেলেছেন আদিত্যের বাবা চন্দ্রকান্ত পণ্ডিত। দলটির নেতৃত্বও দিয়েছেন বেশ কয়েকটি মৌসুমে।

১৯৯৯ সালে মুম্বাইয়ের বিপক্ষে চন্দ্রকান্তের নেতৃত্বে ফাইনাল খেলে মধ্যপ্রদেশ। সেই ম্যাচ হেরে জয়ের স্বাদ নিতে পারেননি তিনি।

২৩ বছর পর ছেলের হাত ধরে সেই মুম্বাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রদেশ। শিরোপা জয়ের নেপথ্য নায়ক চন্দ্রকান্ত। কারণ দলটির বর্তমান কোচ তিনি।

২৩ বছরের আক্ষেপ ঘুচানোর খুশিতে চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, ‘এটি আমার জন্য আবেগঘন মুহূর্ত। এখন ২৩ বছর আগের কথা মনে পড়ছে। এই মাঠেই মধ্যপ্রদেশের অধিনায়ক হিসেবে ফাইনালে হারতে হয়েছিল। এবার এই মাঠেই রঞ্জিতে প্রথমবার চ্যাম্পিয়ন হলাম। অনেকে বলেন, বাবা যেটি করতে পারেননি, আজ ছেলে আদিত্য সেটি করে দেখাল।’

সেই আক্ষেপে যে নিয়মিতই পুড়তেন চন্দ্রকান্ত, তা ভালোই টের পাওয়া গেল তার কথায়— ‘আমি প্রায় ছয় বছর মধ্যপ্রদেশের হয়ে খেলেছি। গত মার্চে এই দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। আমি দ্বিতীয়বার ভাবিনি। অন্য কোনো প্রস্তাবে সাড়া দেওয়ার আগে আমি ভেবেছি মধ্যপ্রদেশেই ফিরে যাই, যেখানে আমার ২৩ বছর আগের কিছু বাকি রয়ে গেছে।’

তবে বাঁধভাঙা উচ্ছ্বাসে ছেলের প্রশংসা করতে কার্পণ্য করলেন না তিনি।

বললেন, ‘আমাকে বলতেই হবে— অধিনায়ক হিসেবে পরিকল্পনা ও কৌশলগত দিকে আদিত্য দুর্দান্ত। আমরা যা কিছু আলোচনা করতাম, সেগুলো মাঠে বাস্তবায়ন করতে কখনো সমস্যা হয়নি তার। আমার মতে, অধিনায়ক-ই যে কোনো দলের জয়ের সম্ভাবনা ৫০ শতাংশ বাড়িয়ে দেয়।’

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা, ওয়ান ইন্ডিয়া।

কিউএনবি/অনিমা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit