মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

‘এই সাফল্যে বাঙালির হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন প্রধানমন্ত্রী’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : ‍প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বহুল কাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধন করে স্বপ্নযাত্রার সূচনা করেন। রোববার সকাল থেকে সর্বসাধারণের জন্য স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার উন্মুক্ত করা হয়। প্রথম দিন পদ্মা সেতু পাড়ি দিয়ে উৎফুল্ল সবাই, তারা অনুভূতি ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন, তাঁর জন্য দোয়াও করেছেন।

এমনই একজন মাইক্রেবাসের যাত্রী সোয়েবুল ইসলাম। তিনি বললেন, “মাত্র চার ঘন্টায় ঢাকা থেকে ঝালকাঠি পৌঁছাবো এটাতো কল্পনাতীত, এত অল্প সময়ে সেতু পাড়ি দিয়ে ঝালকাঠি আসতে পারবো তা স্বপ্নেও ভাবিনি।”

মাইক্রোবাসের চালক মো: মাসুম বলেন, ‘আগে যখন আমরা গাড়ী নিয়ে ঝালকাঠি আসতাম তখন ফেরীঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম সময় নষ্ট হতো। পদ্মা সেতু পাড়ি দিয়ে অনেক আনন্দ পেয়েছি। স্বপ্নের এই সেতুর কারণে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ অনেক উপকৃত হয়েছি। মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।’

মাইক্রোবাসের যাত্রী অ্যাডভোকেট শাহীন আহসানের স্ত্রী সাবিহা আহসান পুতুল বলেন, ‘আমরা আগে লঞ্চে যাতায়াত করতাম, সারারাত লঞ্চে ঘুমিয়ে থাকতাম ভোরবেলা ঝালকাঠি ঘাটে নামতাম। আর এখন ভোরে নাস্তা খেয়ে গাড়ীতে উঠলাম দুপুরে বাড়িতে গিয়ে ভাত খেতে পারবো।”

আইনজীবী শাহীন আহসান মনিরের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে। মাঝে মধ্যেই তিনি ঢাকা থেকে পৈতৃক বাড়িতে আসতেন লঞ্চ বা বাসযোগে। সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে লঞ্চে চেপে পরদিন ভোরে ঝালকাঠি নামতেন। কখনও কুয়াশা বা প্রাকৃতিক দুর্যোগে ঝালকাঠি পৌঁছতে সকাল ১০টা কিংবা ১১টা বেজে যেতো। বাসে আসার সময় কখনও মাওয়া ঘাটে বা কখনও আরিচা-দৌলতদিয়া ঘাটে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগের শিকার হয়ে অপেক্ষা করতে হতো।

রোববার তিনি ব্যক্তিগত মাইক্রোবাসে পরিবার-পরিজন নিয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে গ্রামের বাড়িতে আসতে পেরে দারুন খুশি।

শাহীন আহসান মনির বলেন, ‘ছোটবেলা থেকে ঢাকায় আসা-যাওয়া করি, স্বপ্নেও ভাবিনি প্রমত্তা পদ্মা নদীর ওপর সেতু হবে এবং সেই সেতু পাড়ি দিয়ে বাড়ি আসা-যাওয়া করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের কারণে তা বাস্তবায়ন হয়েছে। সাড়ে পাঁচঘন্টায় ঝালকাঠি পৌঁছলাম।”

তিনি বলেন, ‘এটা অভাবনীয় সাফল্য, এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী বাঙালির হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন।”

কিউএনবি/অনিমা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit