শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রীলঙ্কায় জ্বালানি মূল্য বৃদ্ধি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যা সাধারণ মানুষের জন্য আরো বেদনাদায়ক। এদিকে দ্বীপ দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট দূর করার লক্ষ্যে আলোচনার জন্য মার্কিন কর্মকর্তারা কলম্বো সফরে রয়েছেন। রবিবার সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন (সিপিসি) বলেছে, ব্যাপকভাবে গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম লিটার প্রতি ১৫ শতাংশ বাড়িয়ে ৪৬০ রুপি (১.২৭ ডলার) এবং পেট্রোলের দাম ২২ শতাংশ বাড়িয়ে ৫৫০ রুপি (১.৫২ ডলার) করা হয়েছে।

জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসকেরা তেলের নতুন চালান পেতে অনির্দিষ্টকালের বিলম্ব হবে বলে ঘোষণা দেয়ার একদিন পর এই মূল্য বৃদ্ধি করা হলো। তিনি বলেন, ব্যাংকিং কারণে গত সপ্তাহে নির্ধারিত জাহাজীকরণ না হওয়ায় পরের সপ্তাহেও তেল শ্রীলঙ্কায় পৌঁছাবে না। উইজেসকারা গাড়ি চালকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং জ্বালানি স্টেশনের বাইরে তাদের দীর্ঘ লাইনে যোগ না দেয়ার আহ্বান জানিয়েছেন। অনেকে তাদের যানবাহন সারিবদ্ধভাবে রেখে এসেছেন, সরবরাহ শুরু হলে তারা জ্বালানি নেবেন।

সরকারি সূত্র জানিয়েছে, দেশটিতে প্রায় দুই দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি ছিল, তবে কর্তৃপক্ষ এটি জরুরি পরিসেবার জন্য সংরক্ষণ করেছে। কলম্বোতে মার্কিন দূতাবাস বলেছে, ‘শ্রীলঙ্কানদের সহযোগিতার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকর উপায় খুঁজতে আলোচনার জন্য মার্কিন অর্থমন্ত্রণালয় ও পররাষ্ট্র দফতরের একটি প্রতিনিধিদল কলম্বো এসেছে।’

দূতাবাস এক বিবৃতিতে বলেছে, গত দুই সপ্তাহে তারা নতুন অর্থায়নে ১৫৪.৭৫ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির ২২ মিলিয়ন লোকের বেশীর ভাগ খাদ্য ঝুঁকিতে থাকায় জাতিসংঘ ইতোমধ্যে খাদ্যের জন্য ৪৭ মিলিয়ন ডলার সংগ্রহের জন্য জরুরি আবেদন জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit