মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

প্রথম দিনেই পদ্মা সেতুতে নিয়ম ভাঙার ‘প্রতিযোগিতা’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : পদ্মা সেতুতে প্রথম দিনেই নিয়ম ভাঙার প্রতিযোগিতায় নেমেছে সাধারণ মানুষ। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় থামানো যাবে না গাড়ি, সেতুতে তোলা যাবে না ছবি, করা যাবে না হাঁটাহাঁটি।

কিন্তু উদ্বোধনের পরপরই সে নির্দেশনাগুলো কাগুজে বিষয়ে পরিণত হয়েছে।

ঘোষণা অনুযায়ী রোববার ভোরে সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর দেখা যায়, যে যার মতো করে সেতুতে হাঁটাহাঁটি করছেন; তুলছেন ছবি। কেউ আবার এক ধাপ এগিয়ে সেতুর রেলিংয়ে বসে দিচ্ছেন পোজ।

এ যেন নিয়ম ভাঙার প্রতিযোগিতা। এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হাইওয়ে ও সেতুর টহল দলের চেষ্টাও যাচ্ছে বৃথা।

সাধারণদের নিয়ম ভাঙার এ খেলা বন্ধ করতে সাইরেন বাজিয়ে সেতুর উত্তর থেকে দক্ষিণ প্রান্তে ছুটে বেড়াচ্ছে টহল গাড়ি। থেমে থাকা গাড়ি বা মানুষকে দাঁড়াতে দেখলেই ছুটে যাচ্ছেন পেট্রলম্যান। কখনো অনুরোধ করে, আবার কখনো গলা চড়িয়ে সরিয়ে দিচ্ছেন নিয়মকে থোড়াই কেয়ার করা লোকজনকে।

কিউএনবি/অনিমা/২৬.০৬.২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৩.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit