শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

কাশ্মীরে জি২০ অনুষ্ঠানের পরিকল্পনা ভারতের, পাকিস্তানের প্রত্যাখ্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামনের বছর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে জি২০ অনুষ্ঠানের পরিকল্পনা করছে ভারত। ডন নিউজ জানিয়েছে, পাকিস্তান শনিবার দৃঢ়ভাবে এটি প্রত্যাখ্যান করেছে এবং ভারত সরকারের কথিত পরিকল্পনার বিরোধিতা করেছে। এর আগে গত শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, ভারত আগামী বছর কাশ্মীরে জি২০-এর সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং অনুষ্ঠানটি সমন্বয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার আইওজেকে-এর আবাসন ও নগর উন্নয়ন বিভাগ একটি সরকারি আদেশ প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৪ জুন যোগাযোগ করে নির্দেশনা দেওয়ার ফলে কমিটি গঠন করা হয়েছে।হিন্দুস্তান টাইমসের আরেক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের অধীনে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর কাশ্মীরে অনুষ্ঠিতব্য এটিই সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন।

তবে এক বিবৃতিতে প্রতিবেশী রাষ্ট্রের এ ধরনের পরিকল্পনার নিন্দা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, অধিকৃত কাশ্মীর পাকিস্তান ও ভারতের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘বিতর্কিত’ অঞ্চল। বিবৃতিতে আরো বলা হয়েছে, ভূখণ্ডটি ১৯৪৭ সাল থেকে ভারত জোরপূর্বক এবং অবৈধভাবে দখল করে আছে। এই বিরোধটি সাত দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনা সূচিতে রয়েছে।
সূত্র: দ্য ডন

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit