শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

হেলিকপ্টারে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা যোগী আদিত্যনাথের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেসক্ : অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের বারানসী থেকে তাকে বহনকারী হেলিকপ্টার উড্ডয়নের পরই পাখির সঙ্গে ধাক্কা খায়। এতে সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। শেষে রাজ্য সরকারের বিমানে লখনউ ফিরেন তিনি। 

রবিবার সকালের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের বারানসীতে। বারানসীতে দু’দিনের সফরে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখান থেকেই তিনি লখনউতে ফেরার পথে এ ঘটনা ঘটে।

জানা যায়, সরকারি কাজে বারানসী গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার একাধিক প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। তারপর বারানসীতেই রাত্রিবাস করেন। পরিকল্পনা ছিল রবিবার সকালে বারানসীর পুলিশ লাইন থেকে হেলিকপ্টার যোগে লখনউ ফিরে যাবেন। এদিন সকালে হেলিকপ্টার যোগে রওয়ানা হতেই বিপত্তি।

বারানসী জেলা ম্যাজিস্ট্রেট কৌশল রাজ শর্মা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এবং তার কর্মীরা নিরাপদে আছেন এবং বাবাতপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্য একটি বিমানে লখনউতে ফিরেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit