সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

প্রথম পর্যায়ে ডিজিটাল সনদ-আইডি কার্ড পাচ্ছেন ৩৭ হাজার ৯১ জন মুক্তিযোদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‌‘আমি আনন্দের সঙ্গে আপনাদের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের জানাতে চাই- বীর মুক্তিযোদ্ধাদের বহুল প্রত্যাশিত ডিজিটাল সনদ এবং আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রথম পর্যায়ে আমরা ১৩টি জেলার ৩৭ হাজার ৯১ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও আইডি কার্ড বিতরণ করছি। জেলাগুলো হচ্ছে- গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নড়াইল এবং গাজীপুর।’

আজ রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বাকি জেলাগুলোর প্রিন্টিং কাজ দ্রুতগতিতে চলছে। আগামী আগস্ট মাসের মধ্যে বাকি সবার কাছে ডিজিটাল সনদ ও আইডি কার্ড পৌঁছাতে পারব, ইনশাআল্লাহ।’আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘অধিকাংশ বীর মুক্তিযোদ্ধার সনদ ও আইডি কার্ড আমরা পেয়েছি। একসঙ্গে বিতরণ করা সম্ভব নয়। আমরা ধাপে ধাপে পৌঁছে দেব। সবার কাছে পৌঁছে দিতে দুই মাসের বেশি লাগবে না। তবে মৃত মুক্তিযোদ্ধার পরিবারের কাছে শুধু সনদ পৌঁছে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘সনদ ও আইডি কার্ড উপজেলায় পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রহ করতে হবে।’সনদ ও আইডি কার্ডে ১৪ ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘টাকা জাল করা যতটা কঠিন, এর চেয়ে বেশি কঠিন হবে সনদ ও আইডি কার্ড জাল করা।’

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit