বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

দশ বছরেই প্রেমে পড়েন অরিজিৎ সিং!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পীদর অন্যতম একজন অরিজিৎ সিং।  তাকে নিয়ে আগ্রহের শেষ নেই তার অনুরাগীদের।  তাদের জন্য নতুন খবর, দশ বছর বয়সেই নাকী প্রথম প্রেমে পড়েছিলেন তিনি।  আজও তার স্মৃতিতে রয়েছে সেই নিষ্পাপ প্রেমকাহিনি।  জানা যায়, বয়সে বড় শিক্ষিকার প্রেমে পড়েছিলেন তিনি।

গান গেয়েই নাকী শিক্ষিকাকে মনের কথা শুনিয়েছিলেন।  মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রথম প্রেম নিয়ে কথা বলতে গিয়ে এমন তথ্য দেন অরিজিৎ।

তার কথায় জানা যায়, তখন তিনি ক্লাস ফাইভের ছাত্র মাত্র।  পরীক্ষার হলে গার্ড দিতে এলে শিক্ষিকাকে দেখে লেখা ভুলে তার উদ্দেশে গেয়েছিলেন প্রেমের গান- ‘ভুল ভেঙে যাবে যে দিন/ তুমি আমারই হবে/ তুমি আমারই হবে সে দিন’।

এখনও না কি দেখা হলে প্রথম ভালো লাগার কথা ‘ম্যাম’-কে মনে করিয়ে দিতে ভোলেন না এই জনপ্রিয় গায়ক।  ওই গানই তার সব থেকে প্রিয় গান।  মাঝেমাঝেই গুনগুন করেন আর তখনই মনে পড়ে ছোটবেলার প্রথম প্রেমের কথা। 

এরপর বার বার প্রেমে পড়েছেন অরিজিৎ।  এর মধ্যে রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন ছিল সব থেকে বেশি।  রূপরেখার সঙ্গে তার সম্পর্ক নাকি বিয়ের পিঁড়ি অবধিও গড়িয়েছিল। যদিও রূপরেখা এই খবর মিথ্যে বলে জানিয়েছিলেন। 

ছোটবেলার বন্ধু কোয়েলকে বিয়ে করে এখন সুখের দাম্পত্য কাটাচ্ছেন অরিজিৎ।  কিন্তু ভুলতে পারেননি তার প্রথম প্রেম। 

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২৬.০৬.২০২২খ্রিস্টাব্দ/দুপুর ১২.৪৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit