মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

সৌদি পৌঁছলেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : পবিত্র হজ পালনের জন্য ১০৮টি হজ ফ্লাইটে করে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৩৯ হাজার যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, শনিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা পর্যন্ত ৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৫০৪ জন।

এ পর্যন্ত সৌদি যাওয়া ১০৮টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৬১টি, সৌদি এয়ারলাইনসের ৪২টি ও ফ্লাইনাসের ৫টি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।

এবারের হজ উপলক্ষ্যে গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ ফ্লাইট ছাড়বে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই থেকে, যা শেষ হবে আগামী ৪ আগস্ট।

কিউএনবি/অনিমা/২৬.০৬.২০২২খ্রিস্টাব্দ/সকাল ১০.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit