শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

পরমাণু সমঝোতা আলোচনা পুনরায় শুরু করতে সম্মত ইরান-ইইউ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনা আবারও শুরু করতে সিদ্ধান্ত নিয়েছে ইরান ও ইউরোপীয় ইউনিয়ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানান, পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনা আবারও শুরু করতে প্রস্তুত আছে ইরান। 

শনিবার তেহরানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি আরও বলেন, ইরানি জাতির জন্য অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করাই সরকারের কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে দীর্ঘ সময় ধরে ইতিবাচক আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক রক্ষা ও জোরদারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে নেই। আশা করা হচ্ছে আজকের আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সম্পর্কের উন্নয়ন ঘটবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি আমেরিকাও বাস্তবসম্মত পদক্ষেপ নেবে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান জোসেপ বোরেল বলেন, পরমাণু সমঝোতা গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হবে। যাতে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় এবং ইরান অর্থনৈতিক দিক থেকে লাভবান হয়। 

বোরেল বলেন, তিন মাস ধরে বন্ধ থাকা আলোচনা আবারও শুরুর সিদ্ধান্ত হয়েছে।      

সূত্র: আল-জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit