বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জনসভায় যেতে পারেনি করোনা পজেটিভ শরীয়তপুরের তিন সাংসদ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৩৭ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : কোভিড পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসায় শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরি ঘাটের জনসভাস্থলে পৌঁছতে পারেনি শরীয়তপুরের তিনজন সাংসদ। স্বপ্ন পূরণের মাহেন্দ্রক্ষণে তাদের নেতৃত্বে লাখো মানুষ সভাস্থলে যেতে পারলেও অনুমতি মিলেনি তাদের। তারা হলেন শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানি সম্পদা উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করে করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন তারা নিজেই। তারা লিখেছেন, আজ ২৫ জুন ২০২২, বাংলাদেশের মানুষের জন্য ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমরা গত এক মাস যাবত কাজ করে যাচ্ছিলাম।

আমাদের দুর্ভাগ্য শুক্রবার রাতে আমাদের তিনজনেরই কোভিড পজিটিভ হওয়ার কারণে আমরা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকতে পারছি না। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষকে এমন একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের জন্য।

শরীয়তপুর জেলা ইপিআই কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য আমাদের কাছে যে নমুনা দিয়েছে তাতে করোনা নেগেটিভ আসে। এর পূর্বে গোপালগঞ্জে যে নমুনা দিয়েছিলেন তাতে করোনা পজেটিভ আসে। অন্য দুই সংসদ সদস্য একেএম এনামুল হক শামিম ও নাহিম রাজ্জাক আমাদের কাছে নমুনা দেয়নি। তারা ভিন্ন মাধ্যমে করোনা পরীক্ষা করায়। তাদেরও করোনা পজেটিভ রিপোট আসে।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit