শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

আড়াই মাসের গ্যাস আছে জার্মানিতে, দাম তিন গুণ হওয়ার শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির কাছে আর মাত্র আড়াই মাসের গ্যাস মজুদ আছে। আড়াই মাস চলার মতো গ্যাসের সঞ্চয় জার্মানির হাতে থাকায় রাশিয়া থেকে জ্বালানি তথা গ্যাস না পেলে বিপাকে পড়বে দেশটি। রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর আগামী কয়েক মাসের মধ্যে জার্মানির ভোক্তাদের তিনগুণ বেশি দাম দিয়ে গ্যাস কিনতে হতে পারে বলে জানিয়েছেন একজন সিনিয়র জ্বালানি কর্মকর্তা।

গত সপ্তাহে মস্কো নর্ড স্ট্রিম ১ পাইপলাইনে গ্যাস সরবরাহ ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে। যান্ত্রিক কারণ উল্লেখ করে মস্কো এই সিদ্ধান্ত নিলেও বার্লিন তা অজুহাত বলে প্রত্যাখ্যান করেছে। জার্মানির ফেডারেল নেটওয়ার্ক সংস্থার প্রধান ক্লাউস মুলার বলেছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত বাজারমূল্য চার থেকে ছয় গুণ বাড়ায় প্ররোচনা দেবে। এ ধরনের ‘মূল্যের বিশাল বৃদ্ধি’ সম্পূর্ণভাবে ভোক্তাদের ওপর চাপানোর আশঙ্কা ছিল না। কিন্তু জার্মানদের নাটকীয়ভাবে ক্রমবর্ধমান খরচের জন্য নিজেদের প্রস্তুত করতে হচ্ছে।  

তিনি সরকারি সম্প্রচারমাধ্যম এআরডিকে বলেন, ‘এটি দ্বিগুণ বা তিন গুণ হওয়ার আশঙ্কা রয়েছে। ‘তিনি আরো বলেছেন, যদি জার্মানির কাছে গ্যাসের পুরো সঞ্চয় থাকত, তাহলে রাশিয়ার গ্যাসের ওপর এখন নির্ভর করতে হতো না। কিন্তু হাতে মাত্র আড়াই মাস চলার মতো গ্যাস আছে। তার পরই ট্যাংকগুলো সব খালি হয়ে যাবে। এদিকে জার্মানি ও অন্য ইইউভুক্ত দেশগুলো রাশিয়া থেকে তেল আমদানি করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু বার্লিন এখনো রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করেনি। নিষেধাজ্ঞাও জারি করেনি।

সূত্র : গার্ডিয়ান।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit