শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

দুঃসময়ে আফগানিস্তানের অর্থ আটকের সমালোচনা ইরানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে আফগানিস্তানে ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশটির জনগণকে সমবেদনা জানিয়েছে ইরান।

একই সঙ্গে এই দুঃসময়ে আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের বিপুল অঙ্কের অর্থ কাবুলকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি শুক্রবার নিউ ইয়র্কে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান। খবর তেহরান টাইমসের।

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত বুধবার দিবাগত মধ্যরাতে এক শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিহত ও অন্তত দুই হাজার মানুষ আহত হয়েছেন।

ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষের চাপা পড়ে থাকার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার জানিয়েছে তালেবান সরকার। ইরান এরই মধ্যে আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ত্রাণবাহী বিমান পাঠিয়েছে।

ইরানের সিনিয়র কূটনীতিক এরশাদি আফগানিস্তানের ভূমিকম্প কবলিত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, যেসব দেশ মৌলিক আন্তর্জাতিক ও মানবিক আইন লঙ্ঘন করে আফগানিস্তানের অর্থ আত্মসাৎ বা জব্দ করেছে সেসব দেশের উচিত এই বিপদের সময়ে কাবুলকে সেসব অর্থ ফেরত দেওয়া।

জাতিসংঘে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি আফগানিস্তানের ভূমিকম্পের ক্ষতি ও দেশটির জনগণের দুর্দশার খবর ঠিকমতো প্রচার না করায় পশ্চিমা গণমাধ্যমগুলোর তীব্র সমালোচনা করেছেন।

কিউএনবি/অনিমা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit