শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে যে বার্তা দিলেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বেইজিং আয়োজিত ভার্চুয়াল ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের মাধ্যমে বিশ্বমঞ্চে ফিরলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই প্রথম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি জোটের শীর্ষ নেতাদের সম্মেলনে যোগ দিলেন তিনি।

ব্রিকস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়, ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমাদের একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাটি হলো— ইউক্রেনে হামলার জেরে মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ‘একা’ নয়।

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন পশ্চিমারা। অভূতপূর্ব এ নিষেধাজ্ঞার আওতায় খোদ পুতিনও পড়েছেন। পশ্চিমাদের এ নিষেধাজ্ঞার লক্ষ্য রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করা। রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। রাশিয়াকে দুর্বল করে দেওয়া।

ইউক্রেনে রুশ হামলার কয়েক সপ্তাহ আগে চীনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে, বেইজিং ও মস্কোর মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে কোনো ‘সীমা’ নেই। ব্রিকস জোটভুক্ত প্রতিটি দেশের নেতাই ইউক্রেনে রুশ হামলার ঘটনায় মস্কোর সরাসরি নিন্দা করা এড়িয়ে গেছেন।

এখন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে পুতিন পশ্চিমাদের বার্তা দিলেন যে রাশিয়াকে বিচ্ছিন্ন করা যায়নি।

উল্টো পুতিন ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে পশ্চিমাদের একহাত নিয়েছেন। বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির পাঁচ দেশের এই জোটের বয়স এক দশকের বেশি। কিছু সাধারণ স্বার্থ থাকা সত্ত্বেও এই জোট দীর্ঘদিন ধরে সংহতির প্রশ্নে জর্জরিত।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব বিশ্ব অর্থনীতিতে কতটা পড়ছে, তা যাচাই করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি সতর্কতার সঙ্গে ব্রিকস জোট আহ্বান জানাতে পারে বলে মত পর্যবেক্ষকদের।

কয়েকটি দেশের একতরফা নিষেধাজ্ঞার পাশাপাশি রাজনৈতিক ও সামরিক শক্তি কুক্ষিগত করার প্রচেষ্টার বিরোধিতা বিশ্বের করা উচিত বলেও মন্তব্য করেন সি চিন পিং।

প্রতিষ্ঠার পর থেকেই ব্রিকস বিশ্বের বিভিন্ন ফোরামে প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর আরও প্রতিনিধিত্বের আহ্বান জানিয়ে আসছে।

ব্রিকসের সদস্য দেশগুলো হলো— ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। 

সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit