শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

৪ বছর পর ইতালির সঙ্গে ইরানের বিমান চলাচল শুরু হচ্ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চার বছর স্থগিত থাকার পর ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার আবারও তেহরান-রোম ফ্লাইট চালু করতে যাচ্ছে। তেহরান বৃহস্পতিবার জানিয়েছে, ইরান এবং ইতালি বিমান কর্তৃপক্ষের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় রোম যাবে ইরান এয়ার।  খবর ইরনার। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আগামী ১৪ জুলাই থেকে ইরান এয়ারের তেহরান-রোম ফ্লাইট চালু হবে।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি বাকশ এবং ইতালি কর্তৃপক্ষের প্রধান আলেসিও কুয়ারান্তার মধ্যে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। মোহাম্মদ বাকশ এবং কোয়ারান্তা ইরান ও ইতালির মধ্যে বিমান চলাচলবিষয়ক নতুন সহযোগিতা চুক্তি সই করেছেন, যাতে দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট পরিচালনা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit