শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মৌসুমীর মনের আকাশে এখনো মেঘ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : দেশের সিনেপাড়ায় কয়েক দিন ধরেই ওমর সানী, মৌসুমী, জায়েদ খান প্রসঙ্গে আলোচনা চলছিল। ওমর সানী জায়েদ খানকে চড় মেরেছেন আর জায়েদ খান বন্দুক দেখিয়েছেন ওমর সানীকে―এমন খবর চারদিকে ছড়িয়ে পড়ে। শুধু তা-ই নয়, এর পেছনে কারণ হলো জায়েদ খান মৌসুমীকে ডিস্টার্ব করেন। এরপর রবিবার সন্ধ্যায় জায়েদের বিরুদ্ধে ওমর সানী সংসার ভাঙার চেষ্টার অভিযোগ তুলে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দেন।

ওই লিখিত অভিযোগে জায়েদ চার মাস ধরে তাঁদের সংসার ভাঙার চেষ্টা করছেন সে কথা উল্লেখ করেছেন ওমর সানী। কিন্তু পরের দিনই মৌসুমী স্পষ্ট জানিয়ে দিয়েছেন জায়েদ খান তাঁকে ডিস্টার্ব তো নয়ই, উল্টো সম্মান করেন। আর তিনিও জায়েদকে স্নেহ করেন। একই সাথে মৌসুমী জানান জায়েদের মন-মানসিকতা ভালো এবং সে ভালো ছেলে।
কিন্তু মৌসুমীর এই বক্তব্যকে কার্যত নাকচ করে দিয়ে ওমর সানী ফেসবুক লাইভে এসে তাঁর বক্তব্যে অটল থাকার কথা জানান।

গুঞ্জন তৈরি হয়েছিল হয়তো নেতিবাচক কিছু ঘটতে যাচ্ছে। সেসবকে ভুল প্রমাণ করে মৌসুমী-ওমর সানী এক টেবিলে বসেন। রাতের খাবার খান। মৌসুমীর মনের ক্ষত কি দূর হয়ে গেছে? না। এমনটাই জানালেন ‘অন্তরে অন্তরে’ নায়িকা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মৌসুমী নিজের একটি বিষণ্ণতা মাখা ছবি পোস্ট করেছেন। যেখানে জমে আষাঢ়ের প্রথম মেঘ। যেন আকাশ ভেঙে বর্ষা নামবে। তারই নিচে মৌসুমী লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। ’

তবে মন খারাপের নেপথ্যে রয়েছে সিলেট অঞ্চলের বন্যার্ত মানুষের হাহাকার,। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে মাত করা এই অভিনেত্রী বলেন, ‘যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে। ’ অবনেক ভক্ত এই পোস্টে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, তুমি ভালো থাকলে আমরা ও ভালো থাকবো । আমারা সবসময় দোয়া করি আমাদের প্রিয়দর্শিনী যে সবসময় ভালো থাকে। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit