শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

দোনেৎস্কের ৫৫ শতাংশ এখন রাশিয়ার দখলে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে রাশিয়া। মাত্র ৪৫ শতাংশ ভূখণ্ড ইউক্রেনে সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দোনেৎস্কের ইউক্রেন সরকার নিযুক্ত সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো এ কথা জানিয়েছেন। খবর সিএনএনের। 

তবে দোনেৎস্কের বাকি অঞ্চলেও ইউক্রেনীয় সৈন্যদের নিয়ন্ত্রণে রয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন কিরিলেঙ্কো। তিনি বলেন, ‘এটি বলা কষ্টকর যে, দোনেৎস্কের বাকি অংশ শত্রুরা (রাশিয়া) নিয়ন্ত্রণ করছে কিনা। কারণ এসব শহরের বেশিরভাগই শত্রুরা ধ্বংস করে দিয়েছে।’ কিরিলেঙ্কো এ সময় দোনেৎস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক এবং লিম্যানে সৈন্য পরিচালনার বিষয়েও কথা বলেন। সামনে ইউক্রেনীয় সৈন্যদের ‘গুরুতর যুদ্ধ বাকি রয়েছে’ উল্লেখ করে বলেন, ‘ইউক্রেনীয় সৈন্যদের সামনে গুরুত্বপূর্ণ যুদ্ধ পড়ে রয়েছে।’ 

তিনি আরও বলেন, শত্রুদের ক্রমাগত গোলাবর্ষণে বাখমুত–লিসিশানস্ক মহাসড়ক বিধ্বস্ত হয়ে গেছে। ফলে সেভেরোদোনেৎস্ক এবং লিসিশাসনস্কে সরবরাহ বন্ধ হয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit