বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

বউয়ের কথায় ছেলে ওঠবস করলেই সমস্যা: আলিয়ার শাশুড়ি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৮৮ Time View

বিনোদন ডেস্ক : রণবীরের বিয়ের পর কেমন যাচ্ছে কাপুর পরিবার। পারিবারিক বন্ধন কি আলগা হয়ে গেছে নাকি আরও দৃঢ় করেছেন আলিয়া। এসব প্রশ্ন তাদের ভক্তদের মুখে মুখে। 

এর জবাব দিয়েছেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। তিনি সদাই পুত্রবধূ আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ। 

বর্ষীয়ান অভিনেত্রী মনে করেন, ছেলের দোষেই খারাপ হয় শাশুড়ি-বউমার সমীকরণ। বিষয়টি ব্যাখ্যাও করেছেন তিনি। তার মতে, ছেলে বউয়ের কথায় ওঠবস করলেই শুরু সমস্যা। দুদিকেই সমান গুরুত্ব দেবেন একজন বুদ্ধিমান পুরুষ।

নীতু বলেন, ছেলেরা মাকে খুব ভালোবাসে। তার পর আচমকা বউয়ের কথায় ওঠবস করলে মায়ের সমস্যা হয়। মা এবং বৌকে সমান গুরুত্ব দিলেই সমস্যা হয় না।

রণবীর কি তবে নীতুর ফর্মুলা মেনেই চলছেন? হেসে নীতুর উত্তর, আমার কোনো সমস্যা হচ্ছে না। কারণ আমার ছেলে বুদ্ধিমান। ও আমাদের সমানভাবে ভালোবাসে। ও মা-মা করে না। পাঁচ দিনে একবার ফোন করে খোঁজ নিলেই আমি খুশি।

বৌমা আলিয়া প্রসঙ্গে নীতু বলেন, অনেকেই জিজ্ঞাসা করেন, আলিয়ার সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে। আমি বলি, আমার সঙ্গে আমার শাশুড়ির সম্পর্ক যেমন ছিল, তেমনই হবে। ও খুবই ভালো মেয়ে। ওর মনটা খুব সুন্দর, নিষ্পাপ।

অনেক দিন পর ফের অভিনয় করছেন নীতু। ধর্ম প্রোডাকশনের ‘যুগ যুগ জিও’তে অনিল কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে। ২৪ মে মুক্তি পাবে ছবিটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit