মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

রক্তদিতে এসে প্রাণ হারালো গবির সাবেক শিক্ষার্থী ‘শুভ’

ইউনুস রিয়াজ,গবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৬৭ Time View

ইউনুস রিয়াজ,গবি প্রতিনিধি : বন্ধুর ছোট বোনকে রক্ত দিতে এসে প্রাণ হারাল শাহরিয়ার শুভ (২৫) নামে  গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী।রক্ত দেয়ার পর মাথা ঘুরে ভবনের সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ঘটে এ দুর্ঘটনা মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

শুভর বন্ধু রাকিব হোসেন জানান, তাঁর ছোট বোন তানজিলা (১৬) বাতজ্বরে আক্রান্ত হয়ে ২০ দিন ধরে সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাঁকে রক্ত দেওয়ার জন্য বুধবার সাভার থেকে ঢাকায় আসেন শুভ। রক্ত দেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালের বারান্দায় বসেছিলেন। এ সময় রাকিব তাঁর বোনের সঙ্গে দেখা গেলে এর কিছুক্ষণ পর জানতে পারেন, শুভ মাথা ঘুরে দোতলা থেকে নিচে পড়ে গেছেন।সঙ্গে সঙ্গে তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।বৃহস্পতিবার (২৩জুন) সকাল ৮.৩০ এ সাভারের উলাইলে ১ম জানাযা ও মানিকগঞ্জের সিংগাইরে ২য় জানাযা শেষে বেলা ১১টা নাগাদ স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য তিনি সাভারে থাকতেন। তাঁর বাবা গোলাম মাওলা রিপন সৌদি আরব প্রবাসী তাঁদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর এলাকায়। শুভ দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন, ছোট ভাই ৮ম শ্রেণীতে পড়াশুনা করে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) থেকে ২০২১ সালে স্নাতক সম্পন্ন করেন শুভ। বর্তমানে তিনি কনটেন্ট রাইটার হিসেবে ফ্রীল্যান্সিং করতেন।

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit