শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

এইচএসসির ফরম পূরণে সময় বাড়ল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি প্রদানের সময় ৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

তবে ফরম পূরণ ৬ জুলাই পর্যন্ত করা গেলেও ৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

এর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২২ জুন) ফরম পূরণের শেষ দিন ছিল। গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, আগামী ২২ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। তবে দেশে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হলে এবং দ্রুত চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ না হলে এইচএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে।

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit