মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় জ্বালানির দাবিতে বিক্ষোভে সেনাদের গুলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৫২ Time View

ডেস্কনিউজঃ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার সেনারা জ্বালানি সংগ্রহে আসা বিক্ষুব্ধ গাড়িচালকদের দিকে গুলি ছুড়েছে। এতে চারজন আহত হয়েছে। পেট্রল ও ডিজেল সংগ্রহের জন্য পেট্রল পাম্পগুলোতে নজিরবিহীন সারির মধ্যে এ ঘটনা ঘটে।

ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াইরত শ্রীলঙ্কায় গণবিক্ষোভ প্রশমনে এটাই সেনাদের প্রথমবারের মতো গুলি করার ঘটনা।

সেনাবাহিনীর মুখপাত্র নীলান্থা প্রেমারত্নে বলেন, রাজধানী কলম্বো থেকে ৩৬৫ কিলোমিটার উত্তরে ভিসুভামাদু নামের একটি জায়গায় শনিবার রাতে সতর্কীকরণ গুলির ঘটনা ঘটে। তিনি বলেন, ‘২০ থেকে ৩০ জনের একটি দল পাথর ছুড়ে সেনাদের একটি ট্রাকের ক্ষতি করে। ’

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ সূত্র জানায়, পাম্পে পেট্রল শেষ হয়ে যাওয়ার পর বেশ কয়েকজন গাড়িচালক বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে গাড়িচালকরা পাথর ছুড়লে কয়েকজন সেনা আহত ও তাঁদের ট্রাকের ক্ষতি হয়। তখন সেনারা গুলি করে।

পুলিশ আরো জানায়, সপ্তাহান্তে গাড়িচালকদের সঙ্গে তিনটি জায়গায় সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন কনস্টেবল আহত হয়েছেন। এসব ঘটনায় সাত চালক গ্রেপ্তার হয়েছেন।

১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে কয়েক মাস ধরে জ্বালানি, খাদ্য, ওষুধ ও অন্যান্য নিত্যপণ্যের সংকট চলছে। অব্যাহত জ্বালানি সংকটের মধ্যে সরকার পেট্রল পাম্পগুলোতে পুলিশ ও সেনা মোতায়েন করেছে।

এর আগে, গত এপ্রিলে রামবুক্কানা শহরে পেট্রল ও ডিজেল বিতরণের সময় সংঘর্ষে পুলিশের গুলিতে একজন চালক নিহত হন।

শ্রীলঙ্কা সরকার কয়েক দিন আগে দুই সপ্তাহের জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ করে দেয়। যাতায়াত কমিয়ে আনতে এবং ক্রমহ্রাসমান জ্বালানি সাশ্রয় করতে সরকার এই সিদ্ধান্ত নেয়। সূত্র : এএফপি

কিউএনবি/বিপুল/১৯.০৬.২০২২/ রাত ১১.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit