শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সিসিকের প্যানেল মেয়র লিপনের উদ্যোগে ৩ হাজার পরিবারের খাবার বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৩৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে সিটি করপোরেশনের প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গত ১৮ ও ১৯ জুন শনি ও রবিবার নগরীর দক্ষিণ সুরমার ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন আশ্রয় ক্যাম্পে উপস্থিত থেকে কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন খাবার বিতরণ করেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার বিতরণ কালে মোহাম্মদ তৌফিক বকস লিপন বলেন, এই কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা নিরাপদ স্হানে আছেন, চিন্তার কোন কারন নেই। আশ্রয় ক্যাম্পে যতদিন থাকবেন আপনাদের সেবা ও সহযোগিতা করা আমার দায়িত্ব।

এই ওয়ার্ডের সেবক হিসেবে অতিথে সুখে দুঃখে পাশে ছিলাম আগামীতে ও থাকবে ইনশাআল্লাহ। তিনি বন্যা সহ বিভিন্ন দুর্যোগে সরকারের পাশাপাশি বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা ও জীবন মান উন্নয়নে সমাজসেবী ও দানশীল ব্যাক্তিবর্গরা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit