শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

‘ইউক্রেন নিয়ে ক্লান্তি শুরু হয়ে গেছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকায় বিশ্বজুড়ে ইউক্রেন নিয়ে  ক্লান্তি শুরু হয়ে গেছে। এই অবস্থায় ইউক্রেনকে সমর্থন জানানো ব্রিটেনের জন্য গুরত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বরিস জনসন শুক্রবার হঠাৎ করেই অঘোষিত সফরে ইউক্রেন যান। এ সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, রাশিয়ানরা ইঞ্চি ইঞ্চি এগিয়ে যাচ্ছে। তবে আমরা যা জানি তা দেখানো অত্যাবশ্যক যে ইউক্রেন জিততে পারে এবং জিতবে। জনসন বলেন, যখন ইউক্রেনের অবসাদ শুরু হয়েছে, তখন এটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দীর্ঘ পথ চলার জন্য তাদের সঙ্গে আছি এবং আমরা তাদের প্রয়োজনীয় কৌশলগত সহনশীলতা দিচ্ছি।

তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনের দক্ষিণে এবং দোনবাস অঞ্চলকে দখল করতে সক্ষম হন তবে এটি একটি ‘বিপর্যয়’ হবে। এদিকে, এর আগে এতো দিন ধরে রুশ আগ্রাসন চলায় ‘যুদ্ধের ক্লান্তি’র কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার সংকল্প থেকে পশ্চিমা বিশ্বকে পিছিয়ে দিতে পারে বলে কিয়েভের কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছিলেন, ক্লান্তি বাড়ছে। মানুষ কিছু ফলাফল আশা করছে (যা তাদের জন্য লাভজনক), আর আমরাও আমাদেন জন্য একটা ফলাফল চাইছি। 

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit