বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

অসুখী জীবন থেকে বেরিয়ে মাকে প্রাণখুলে হাসতে দেখেছি: সারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : বাবা-মার সম্পর্ক যে খারাপ সেটা ছোট বয়সেই বুঝতে পেরেছিলেন সারা আলি খান। নিত্য অশান্তির দাম্পত্য পেরিয়ে তার পরেই বিচ্ছেদের পথে হাঁটেন সাইফ আলি খান এবং অমৃতা সিংহ। সে সিদ্ধান্ত যে একেবারে ঠিক ছিল, খানিক বড় হয়ে বুঝেছিলেন সারা।

নিজেই বলেছিলেন, বিচ্ছেদের পরে এখন অনেক ভাল আছেন অমৃতা। সুখে আছেন সাইফও।

১৯৮১ সালে বিয়ে হয় সাইফ-অমৃতার। বলিউডের এই জুটির বয়সের ফারাক তাদের প্রেমের শুরু থেকেই ছিল চর্চায়। ১২ বছরের ছোট সাইফের সঙ্গে সংসার পাতার কয়েক বছরের মধ্যেই অশান্তি শুরু দু’জনের। দুই সন্তান, ইব্রাহিম এবং সারার জন্মও তাদের সম্পর্কের ভাঙন ঠেকাতে পারেনি।

মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অশান্তির এবং তার পরে সাইফ-অমৃতার বিচ্ছেদের দিনগুলো ফিরে দেখেছিলেন সারা। ‘লভ আজ কাল’-এর নায়িকা তখন বছর নয়ের বালিকা। সারা জানান, একসঙ্গে থেকে মা-বাবার তুমুল ঝামেলা এবং আলাদা বাড়িতে থেকে শান্তিতে বাস— দুয়েরই সাক্ষী ছিলেন তিনি।

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘আমার মা দশটা বছর হাসতে ভুলে গিয়েছিল। বাবার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে প্রথম মাকে প্রাণখুলে হাসতে দেখেছি, আমাদের সঙ্গে মজায় মাততে দেখেছি। মা-বাবা একসঙ্গে থাকার দিনগুলোয় সে সব কখনও হত না।’’

একাই দুই ছেলে-মেয়ে ইব্রাহিম এবং সারাকে বড় করেছেন অমৃতা। তবে সাইফের সঙ্গে তাদের মেলামেশায় বাধা ছিল না কখনওই। বড় হয়ে ইব্রাহিম যেন অবিকল কম বয়সের সাইফ। আর সারা হুবহু তরুণী অমৃতার মতোই দেখতে। এতটাই মিল যে, দু’জনের ছবি ধাঁধায় ফেলেছিল অনুরাগীদেরও!

কিউএনবি/অনিমা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit