শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

৮০ লাখ অস্ট্রেলিয়ানকে ২ ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের বৈদ্যুতিক ২ ঘণ্টা বিদ্যুত ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনির অবস্থান এই রাজ্যে। বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় এই আহ্বান জানান জ্বালানি মন্ত্রী। জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন জানান, তাদের প্রতিদিন সন্ধ্যায় ২ ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করা উচিত নয়। তবে এ ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই।

এই মন্ত্রীর দাবি, এমনটা করলে আসন্ন লোডশেডিং অনেকাংশেই এড়ানো যাবে। তাই বোয়েন নিউ সাউথ ওয়েলসে বসবাস করা মানুষদের যথাসাধ্য বিদ্যুৎ অপচয় রোধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনি সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কোন বৈদ্যুতিক জিনিস ব্যবহার করবেন না, অভ্যাসে পরিবর্তন আনুন।’

অস্ট্রেলিয়ার অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়লা নির্ভর। সম্প্রতি বন্যা ও নানা কারণে কয়লা সঙ্কট দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে দেশটিতে বেড়েছে বিদ্যুতের দাম। সাথে বিশ্ববাজারে গ্যাস ও তেলের মতো জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সঙ্কট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit