শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

অনন্ত বানিয়েছে বলে সিনেমা শুধু তার একার নয়: ইলিয়াস কাঞ্চন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : জায়েদ খান ও ওমর সানীর ‘চড়-পিস্তল কাণ্ডে’ গত কয়েকদিন ধরে উত্তাল সিনেপাড়া। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় চলার মধ্যেও মুখ খুলতে নারাজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তবে শিল্পীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইলিয়াস কাঞ্চন চাইছেন সিনেমা নিয়ে আলোচনা হোক। কি করে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে আগের সেই সোনালী যুগে ফিরিয়ে নেওয়া যায় সে আলোচনা হোক।

এরইমধ্যে খবর কোরবানি ঈদে মুক্তি পাবে ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বহুল কাঙ্খিত সিনেমা ‘দিন: দ্য ডে’। ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার নির্মিত অ্যাকশন থ্রিলার সিনেমার ব্যবসা সফলতা নিয়ে আশাবাদী তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এবার সেই সিনেমা নিয়ে ইলিয়াস কাঞ্চন বললেন, অনন্ত বানিয়েছে বলে সিনেমা শুধু তার একার নয়। 

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি। এই পর্যন্ত আমি তাই করে আসছি। সম্প্রতি অনন্ত জলিলের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একটা স্লোগান দিয়েছিলাম আজ থেকে আমার সবাই বলবো আমাদের সিনেমা। অনন্ত বানিয়েছে বলে সিনেমা শুধু তার একার নয়। কিংবা এই তালাশ শুধু যারা বানিয়েছে, কাজ করেছে তাদের একার নয়। প্রতিটি সিনেমাই আমাদের। মন থেকে যদি এই স্লোগান গ্রহণ করতে পারি তাহলে একটা শুভ কামনা অন্তত জানাবো সবাই।’

৩৫০টির বেশি সিনেমার অভিনেতা বলেন, ‘আর যদি সময় থাকে নতুন সব সিনেমার টিমকে সাহায্য সহযোগিতা করব। আমাদের সবাইকে সিনেমা, সিনেমা হল, দর্শকের দায় দায়িত্ব নিতে হবে। আশা করছি তাহলে সিনেমার আবারও সোনালী যুগ ফিরে আসবে।’সানী- জায়েদের চলমান দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। শুধু একটা কথাই বলব, সমস্ত চলচ্চিত্র কর্মী ও শিল্পীদের কাছে আমার অনুরোধ, চলাফেরা, কথাবার্তা ও আচার-আচরণে আপনারা সংযত হন।’

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit