বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নতুন ভূমিকায় দিল্লিতে ফিরলেন অমিত মিশ্র উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক

বেয়ারস্টোর অবিশ্বাস্য ইনিংস, ‘ওয়ানডে’ খেলে ইংল্যান্ডের টেস্ট জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : জনি বেয়ারস্টোর ব্যাটিং তাণ্ডবে পরাজয়ের শঙ্কা কাটিয়ে অবিশ্বাস্য জয় পেল ইংল্যান্ড। লর্ডসের পর নটিংহ্যামে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ইংলিশরা। 

নটিংহ্যামে সেয়ানে সেয়ানে লড়াই করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ড্র্যারেল মিচেল (১৯০) ও টম বান্ডেলের জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৫৫৩ রান করে নিউজিল্যান্ড। 

জবাবে সাবেক অধিনায়ক জো রুট (১৭৬) আর ওলি পপের (১৪৫) জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫৩৯ রান করে স্বাগতিক ইংল্যান্ড। 

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সোমবার চতুর্থ দিনে ৬৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান করে নিউজিল্যান্ড। মঙ্গলবার পঞ্চম দিনে ১৫.৪ ওভারে ৬০ রান করতেই ৩ উইকেট হারিয়ে ২৮৪ রানে ইনিংস গুটায় কিউইরা। দলের হয়ে ৬২*, ৫৬ ও ৫২ রান করে করেন ড্র্যারেল মিচেল, উইলি ইয়াং ও ডেভন কনওয়ে। 

জয়ের জন্য শেষ দিনে মিনিমাম ৭২ ওভারে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ২৯৯ রান। এমন কঠিন টার্গেট তাড়া করতে নেমে ২৫.২ ওভারে ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপের মধ্যে পড়ে যায় ইংল্যান্ড। 

কিন্তু পঞ্চম উইকেটে অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে যান জনি বেয়ারস্টো। টি-টোয়েন্টির স্টাইলে ব্যাটিং করে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৭৭ বলেই ৯টি চার আর ৫টি ছক্কায় শতরান পূর্ণ করেন জনি। ৫৫ বলে ৭টি চার আর দুই ছক্কায় ফিফটি পূর্ণ করেন স্টোকস। 

জয়ের জন্য মিনিমাম ২৬.৩ ওভারে প্রয়োজন ছিল মাত্র ২৭ রান। খেলার এমন অবস্থায় আউট হয়ে ফেরেন জনি বেয়ারস্টো। তার আগে বেন স্টোকসের সঙ্গে ১২১ বলে ১৭৯ রানের জুটি গড়েন। সাজঘরে ফেরার আগে ৯২ বলে ১৪টি চার আর ৭টি ছক্কায় ১৩৬ রান করে ফেরেন জনি বেয়ারস্টো। 

সপ্তম ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা বেন ফোকসকে সঙ্গে নিয়ে দলেকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক বেন স্টোকস। দলের জয়ে ৭০ বলে ১০ টি চার আর ৪টি ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন স্টোকস।  

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫৫৩/১০ (ড্র্যারেল মিচেল ১৯০, টাম বান্ডেল ১০৬)।  এবং ২য় ইনিংস: ২৮৪/১০ (ড্র্যারেল মিচেল ৬২*, উইলি ইয়াং ৫৬, ডেভন কওনয়ে ৫২)।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৩৯/১০ (জো রুট ১৭৬, ওলি পপ ১৪৫, অ্যালেক্স লি ৬৭, বেন ফোকস ৫৬; ট্রেন্ট বোল্ট ৫/১০৬)। এবং ২য় ইনিংস: ২৯৯/৫ রান (জনি বেয়ারস্টো ১৩৬, বেন স্টোকস ৭৫*)।

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit