শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় দ. আফ্রিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজ জয়ে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৮০ রান। ভারত সফরে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই খেলায় জয় পায় প্রোটিয়ারা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের। 

টানা দুই ম্যাচে হেরে সিরিজ হারের পথে ভারত। সিরিজ বাঁচাতে তৃতীয় টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে স্বাগতিকরা। 

মঙ্গলবার বিশাখাপত্তনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। ঋতুরাজ গায়কওয়াদকে সঙ্গে নিয়ে ১০ ওভারে ৯৭ রানের ওপেনিং জুটি গড়েনে ইশান কিশান। ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া গায়কওয়াদ ৩৫ বলে ৭টি চার আর দুই ছক্কায় ৫৭ রান করে ফেরেন। 

এরপর ইশান কিশানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৮ বলে ৩১ রানের জুটি গড়ে ফেরেন স্রেয়াশ আইয়ার। এরপর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন ইশান কিশান। তিনি ৩৫ বলে ৫টি চার আর ২টি ছক্কায় ৫৪ রান করে ফেরেন। 

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৭৬ রান করে ইশান। সেই ম্যাচে ২১১ রান করেও হেরে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে ইশান করেন ৩৪ রান, সেই ম্যাচে ১৪৮ রান করে ভারত হারে ৪ উইকেটে। 

ইশান আউট হওয়ার পর ইনিংসের শেষদিকে একাই লড়ে যান হার্দিক পান্ডিয়া। তার ২১ বলে চার বাউন্ডারিতে গড়া অপরাজিত ৩১ রানে ভর করে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ভারত।  দক্ষিণ আফ্রিকার হয়ে ২ উইকেট নেন ডুয়াইন পিটোরিয়াস।  

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit