বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

এমবাপ্পেদের হারিয়ে মদ্রিচ বললেন, ‘বিশ্বকাপে আর্জেন্টিনা ফেভারিট’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৩০ Time View

স্পোটৃস ডেস্ক : উয়েফা নেশন্স লিগের ম্যাচে গতরাতে ফ্রান্সকে হারিয়েছে ক্রোয়েশিয়া। ফ্রান্সের ঘরের মাঠে ১-০ গোলের জয় তুলে নিয়েছে ক্রোয়েটরা। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ। ম্যাচ শেষে মদ্রিচ কথা বলেছেন আসন্ন বিশ্বকাপ নিয়ে। সেখানে মেসির আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে দেখছেন তিনি।

কদিন আগে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বলেছিলেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলান মান ইউরোপীয়দের মতো উন্নত নয়। এমবাপ্পের এমন মন্তব্যের প্রেক্ষিতে মদ্রিচ বলেন, ‘আমি জানি না পার্থক্য আছে কিনা। একেক মহাদেশে একেক ধরনের ফুটবল খেলা হয়। আমি নিশ্চিত ল্যাতিন আমেরিকায়ও অনেক ভালো দল রয়েছে। দারুণ সব প্রতিভার রয়েছে ল্যাতিনে। ইউরোপের মতো সেখানেও সব ম্যাচ কঠিন। ’

২০১৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ক্রোয়েশিয়া। তবে সেই দলের সঙ্গে এবারের আর্জেন্টিনা দলের বেশ পার্থক্য দেখছেন মদ্রিচ। তিনি বলেন, ‘সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জিতেছিলাম আমরা। তবে তারা এখন অনেক ভালো দল। আমার মনে হয়, গত বিশ্বকাপের চেয়ে এবারের আর্জেন্টিনা অনেক শক্তিশালী। ’

মদ্রিচের মতে, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এখন ঐক্যবদ্ধ একটি দল। ক্রোয়েট তারকা বলেন, ‘মেসির নেতৃত্বে তারা দারুণ একটি দলে পরিণত হয়েছে। মেসি খুবই ব্যতিক্রম একজন খেলোয়াড়। তারা সবাই এখন ঐক্যবদ্ধ। তারা খুব বেশি ম্যাচ হারেনি। এটিই অনেক কিছু প্রমাণ করে। মেসি থাকায় তারা সবসময়ই বিশ্বকাপে ফেবারিট। ’

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit