বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ডলার-স্বর্ণ দ্বৈরথে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো কি বিপদে? মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’

ট্রেন্টব্রিজে ইংলিশদের লক্ষ্য ২৯৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : ট্রেন্টব্রিজে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও শেষ পর্যন্ত লড়াই করেছেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল। প্রথম ইনিংসে ১৯০ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছিলেন, আর দ্বিতীয় ইনিংসে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই পঞ্চম ও শেষ দিনে ইংলিশদের সামনে ২৯৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড।

১৪ রানের এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল নিউজিল্যান্ড। উইল ইয়ং ও ডেভন কনওয়ে অর্ধশত রানের ইনিংস খেলে গতকালই ফিরেছিলেন সাজঘরে। আজ টেলএন্ডারদের নিয়ে লড়াই করেছেন ড্যারিল মিচেল। শেষ উইকেটে ট্রেন্ট বোল্টকে নিয়ে ৩৫ রান যোগ করেছেন। ১৭ রান করে বোল্টের বিদায়ের মধ্য দিয়ে ২৮৪ রানে শেষ হয় কিউইদের ইনিংস।

১৩১ বলে ৪টি চার ও এক ছয়ে ৬২ রানে অপরাজিত থাকেন মিচেল। শেষ দিনে মোট ৭২ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে ইংল্যান্ড। তাদের সামনে লক্ষ্য ২৯৯। রান তাড়া করতে নেমে স্বাগতিকদের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১২ রানে ওপেনার জ্যাক ক্রাউলিকে (০) সাজঘরে পাঠিয়েছেন বোল্ট। প্রতিবেদন লেখার সময় ইংলিশদের সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান। অ্যালেক্স লিস ৩০ ও ওলি পোপ ৫ রানে ব্যাট করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit