সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ট্রাকের নিচে অটোরিকশা, ঘটনাস্থলেই মৃত্যু রুবেলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৬৯ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে ট্রাকচাপায় একজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (১৪ জুন) দুপুর ১টার দিকে ঘেড়ামেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. রুবেল (৩০) স্থানীয় ঘেড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ট্রাকচাপা দেওয়া অটোরিকশার যাত্রী বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। আহতরা হলেন মো. ইউসুপ, খোরশেদ আলম ও নাজমুল হোসেন। আহতদের মধ্যে দুজনকে স্থানীয় বারইয়ারহাট পৌর এলাকার কমপোর্ট নামের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ কালের কণ্ঠকে জানান, আহতদের মধ্যে খোরশেদ ও নাজমুলকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চমেক হাসপাতালে স্থানান্তর করেছি। এদের মধ্যে নাজমুলের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপর জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ ঘটনাস্থলে যান। তিনি সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit