রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

ফ্রান্সের বিপক্ষে ক্রোয়েশিয়ার দারুণ জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : সময়টা ভাল কাটছে না ফ্রান্সের। নেশন্স লিগে প্রথম তিন ম্যাচে পায়নি জয়ের দেখা। চতুর্থ ম্যাচে এসেও হারের স্বাদ পেল বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতেই লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি এমবাপ্পে-বেনজিমারা। সোমবার রাতে ‘এ’ লিগের এক নাম্বার গ্রুপের ম্যাচে ঘরের মাঠে স্ত্যাদ দ্যা ফ্রান্সে ক্রোয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে ফ্রান্স। ক্রোয়েটদের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ। এই হারে গ্রুপের তলানিতেই থাকল ফ্রেঞ্চরা।

এবারের নেশন্স লিগে এখনো জয়ের দেখা পায়নি ফ্রান্স। প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে ১-২ ব্যবধানে হারের পর ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র। এরপর অস্ট্রিয়ার সঙ্গেও ১-১ গোলে ড্র করে এমবাপ্পেরা। জয়ের খোঁজে থাকা ফ্রান্সকে শুরুতেই চাপে ফেলে দেয় ক্রোয়েশিয়া। প্রতিপক্ষের মাঠে পাঁচ মিনিটেই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দেন লুকা মদ্রিচ।

তার গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর প্রথমার্ধে ছয়টি শট নিয়েও ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। দ্বিতীয়ার্ধেও কপাল খুলেনি বিশ্ব চ্যাম্পিয়নদের। আক্রমণের পরিমাণ বাড়িয়েও পায়নি ম্যাচে ফেরার রসদ। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে।

গ্রুপের অপর ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ ব্যধানে হারিয়েছে ডেনমার্ককে। চার ম্যাচে তিন জয় ও এক হারে নয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ডেনমার্ক। সাত পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া। চার পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রিয়া এবং দুই পয়েন্ট নিয়ে তলানিতে ফ্রান্স।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit