আন্তর্জাতিক ডেস্ক : রুশ আগ্রাসনে খারকিভ ছেড়েছেন ১৭০০ মানুষ
খারকিভ অঞ্চলের এক হাজার ৭০০ মানুষ রাশিয়ান অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের একটি গ্রামের প্রধান আলেকজান্ডার গুসারভ।
সোমবার তিনি ইন্টারফ্যাক্সেকে এ তথ্য দেন। খরব আলজাজিরার।
তিনি বলেন, আঞ্চলিক ও জেলা সামরিক প্রশাসনের সাহায্যে স্থানীয় সরকার সংস্থা এবং স্বেচ্ছাসেবকরা স্বাধীনভাবে পেচেনিহি গ্রামে পৌঁছে যাওয়া। তারা পায়ে হেঁটে জলবিদ্যুৎ বাঁধ পার হওয়া লোকদের সাহায্য করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, যারা দখলদার নরক থেকে ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে পালিয়ে এসেছে, তাদের জন্য প্রথম প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২/সকাল ১০.০০