শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

পাকিস্তানের বিপক্ষে বল করে ৪ উইকেট নিলেন উইকেটরক্ষক! (ভিডিও)

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : উইকেটরক্ষক মানে তিনি ব্যাটিং, ফিল্ডিংয়ে দারুণ পারদর্শী, কিন্তু বোলিংয়ে যোগ্য নন। বোলার হওয়া তার কাজও নয়। বোলারদের ডেলিভারিতে ব্যাটার পরাস্ত হলেই সেই বল ঝাঁপিয়ে ধরাই মূলত তার প্রধান কাজ।আর সেই কাজ রেখে যদি উইকেটরক্ষকই বোলারের ভূমিকা নেন। আবার ৪ উইকেটও শিকার করে ফেলেন – তবে বিষয়টা অভিনব। ক্রিকেটে এমন ঘটনা বিরলই বলা চলে। আর এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে। 

রোববার রাতে মুলতানে অফস্পিন বল করে বিশ্বকে চমকে দিলেন উইন্ডিজ উইকেটরক্ষক নিকোলাস পুরান। এদিন পাকিস্তানের বিপক্ষে নিয়মিত বোলারদের মতো পুরো ১০ ওভার বোলিং করেছেন পুরান। ৪৮ রানে ৪টি উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের ওপেনিং জুটিও ভাঙেন পুরান। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটে ৮৫ রান যোগ করেন ফাখর জামান এবং ইমাম উল হক। তার স্পিনে আউট হন ফখর জামান।  এর কয়েক ওভার পর সিরিজজুড়ে দুর্দান্ত ব্যাট করা ওপেনার ইমাম-উল-হককে ফেরান পুরান।

একই ওভারে মোহাম্মদ হারিসকে সাজঘরের পথ দেখান তিনি।  নিজের পরের ওভারেই আউট করেন আরেক স্বীকৃত ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। পুরানের দারুণ বোলিংয়ের কারণে  ৩০০ রানের গণ্ডি পার করতে পারেনি পাকিস্তান।৪৮ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান তোলে বাবর আজমের দল।  বল হাতে পুরানের এই বোলিংকে যে কেউ দুর্দান্ত বলবেন। কারণ নিয়মিত বোলাররাও এমন সাফল্য পান না।  অথচ এরআগে সব ধরনের ক্রিকেট মিলিয়ে মাত্র ৯ বল করেছিলেন পুরান। অবশ্য উইকেটরক্ষক থেকে এমন সার্ভিস পেয়েও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।  ব্যাটিং ব্যর্থতায় ২১৬ রানে গুটিয়ে যায় তারা। ডাকওয়ার্ক লুইস পদ্ধতিতে ৫৩ রানে জেতে পাকিস্তান। 

 

 

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit