বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

পার্টিতে মাদকসহ গ্রেফতার আরেক বলিউড অভিনেতার পুত্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৬৮ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখপুত্র আরিয়ানের পর এবার মাদক গ্রহণের অভিযোগে বলিউড অভিনেতা শক্তি কাপুরের ছেলে এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে গ্রেফতার করল পুলিশ। 

রোববার রাতে বেঙ্গালুরুতে একটি রেভ পার্টিতে পুলিশি অভিযান চলাকালীন গ্রেফতার হন সিদ্ধান্ত। তার সঙ্গে ওই পার্টি থেকে আরও ছ’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।

ওই রাতে বেঙ্গালুরুর একটি নামি হোটেলের পাবে ওই রেভ পার্টির আসর বসেছিল। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, সিদ্ধান্ত সেখানে আমন্ত্রিত ছিলেন ডিজে হিসেবে। তবে তিনিও ওই পার্টি চলাকালীন মাদক নিয়েছিলেন। পরে সিদ্ধান্তকে গ্রেফতার করে মাদকের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ সংস্থা অভিনেতা শক্তি কাপুরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, ‘আমি শুধু একটাই কথা বলতে পারি, এটা সম্ভব নয়।’

এর আগে ২০২০ সালে শক্তির কন্যা শ্রদ্ধাকেও মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তখন বলিউডে মাদক চক্র নিয়ে তদন্ত শুরু করেছিল ভারতের কেন্দ্রীয় সংস্থাটি। 

৩৭ বছর বয়সী সিদ্ধান্ত কাপুর বলিউডে একজন অভিনেতা এবং সহকারী পরিচালক হিসেবেই কাজ করছেন। তিনি ২০০৭ সালে কমেডি হরর সিনেমা ভুল ভুলাইয়া, ২০০৬ সালে কমেডি খুনের রহস্য সিনেমা ভাগাম ভাগ, একই বছরের কমেডি নাটক চুপ চুপকে এবং ২০০৭ সালের কমেডি সিনেমা ঢোল এর মতো বিভিন্ন সিনেমায় সহকারী পরিচালক হিসাবে কাজ করে তার ক্যারিয়ার শুরু করেন। 

এরপর ২০১৩ সালে তিনি সঞ্জয় গুপ্তার ক্রাইম ফিল্ম শুটআউট অ্যাট ওয়াডালা-তে অভিনয় করেন এবং পরে ২০১৪ সালে অনুরাগ কাশ্যপের সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম আগ্লি-তে অভিনয় করেন।

১৯৮৪ সালের ৬ জুলাই মুম্বাইয়ে অভিনেতা শক্তি কাপুর এবং শিবাঙ্গী কোলহাপুরের ঘরে জন্ম নেয়া সিদ্ধান্তের পূর্বপুরুষরা মূলত মারাঠি এবং পাঞ্জাবি।

শক্তি কাপুর তনয় সিদ্ধান্ত লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে ফিল্ম মেকিং এবং অ্যাক্টিং কোর্সে অধ্যয়ন করেন। তিনি একটি ডিস্ক জকি হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং পরে সহকারী পরিচালক হিসাবে নিজেকে পরিচিত করেন। সূত্র- আনন্দবাজার অনলাইন।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit