বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ। অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার  মাটিরাঙ্গায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে কোটি টাকার  প্রকল্প।ডিজাইন ত্রুটির কথা স্বীকার এলজিইডির। রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার নিয়ে শঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ক্রিকেট সিরিজ টিভিতে দেখা যাবে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। কারণ এখন পর্যন্ত দেশটির কোন টিভি চ্যানেল এই সিরিজ সম্প্রচারের স্বত্ব পায়নি।

মূলত স্বাগতিক বোর্ড সম্প্রচার স্বত্ব বিক্রি করে এবং এটি ওয়েস্ট ইন্ডিজে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম) নামে একটি তৃতীয় পক্ষের মাধ্যমে করা হয়। তবে এখন পর্যন্ত টিএসএম থেকে সম্প্রচার স্বত্ব কিনেনি স্থানীয় কোন টিভি চ্যানেল।

যেহেতু সম্প্রচার স্বত্ব তৃতীয় পক্ষের হাতে, তাই এখানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিছু করার নেই বলে জানিয়েছেন, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

এ বিষয়ে টিটু বলেন, “আসলে, আমরা যখন দেশের বাইরে কোন সিরিজ খেলতে যাই, তখন সব কিছু নির্ভর করে সেই দেশের বোর্ড এবং তাদের সম্প্রচারকদের উপর।”

তিনি আরও বলেন, “এখানে বিসিবির কোন নিয়ন্ত্রন নেই। আমরা শুধুমাত্র আমাদের দেশে ম্যাচ সম্প্রচার করার জন্য সংশ্লিষ্ট বোর্ডকে অনুরোধ করতে পারি। তাই আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু করতে হবে না।”

তবে আশা করা হচ্ছে, স্থানীয় যেকোন টিভি চ্যানেল ভক্তদের খেলা দেখার জন্য কোন ব্যবস্থা করবে।

মিডিয়া কমিটির চেয়ারম্যান টিটুর মতে, আমি আশা করি, আমাদের যে চ্যানেলগুলো রয়েছে, যারা ম্যাচ সম্প্রচারের সঙ্গে জড়িত, তারা কোনভাবে আমাদের জন্য  সমাধান নিয়ে আসবে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন খেলা সম্প্রচার করে থাকে টি-স্পোর্টস। চ্যানেলটির একজন কর্মকর্তা জানান, এবার টি-স্পোর্টসে খেলা দেখানোর সম্ভাবনা ক্ষীণ।

এছাড়া বাংলাদেশের খেলা সম্প্রচার করে থাকে গাজী টেলিভিশন। এবার খেলা দেখাতে আগ্রহী নয় তারা। তবে কেউ না দেখালে শেষ মুহূর্তে গাজী টেলিভিশন এগিয়ে আসতে পারে বলে জানান তাদেরই একজন কর্মকর্তা।

এদিকে গত বছর ঘরের মাঠে হওয়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ দেশের বাইরে থাকা বাংলাদেশের দর্শকরা দেখতে পারেনি।

এমনটি আবার ঘটতে পারে। ফলে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া অন্য কোন দেশের দর্শকরা টিভিতে খেলা দেখতে পারবে না।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে সেদেশের প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। ১৫ জুন থেকে অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

সূত্রঃ বিবিসি

 

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit