বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

দৌলতপুরে গৃহবধুকে কুপিয়ে হত্যা : পাটক্ষেত থেকে লাশ উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৪৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সোনাবানু (৫০) নামে এক গৃহবধুকে ধারাল অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়ির পার্শ্ববতী মাঠের পাটক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মুচিপাড়া মাঠ থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ডাংমড়কা মুচিপাড়া এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, গৃহবধু সোনাবানু শুক্রবার বিকেল ৪টার দিকে তাদের পোষা গবাদি পশুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। পরে একই এলাকার আলমগীর হোসেন (১৬) নামে এক তরুন সন্ধ্যা ৬টার দিকে ওই গৃহবধুর ক্ষতবিক্ষত লাশ ইমন হোসেনের পাটক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নেয়।

পূর্ব শত্রুতার জের ধরে ওই গৃহবধুকে হত্যা করে লাশ পাটক্ষেতে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।গৃহবধুর হত্যার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, ডাংমড়কা এলাকার একটি পাটক্ষেত থেকে সোনাবানু নামে এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তবে কারা এ হত্যাকান্ড ঘটিয়ে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit