বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ছিনতাইয়ের পর ট্রেনযাত্রী ফিরে পেলেন মোবাইল ফোন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৯৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার রাতে এক ট্রেন যাত্রীর মোবাইল ফোন সেট ছিনতাই হয়। কয়েকঘন্টার ব্যবধানে শুক্রবার ভোরে ওই ছিনতাইকারি চুরি করতে গিয়ে ধরা পড়ে। এ সময় তার সঙ্গে থাকা একজন মোবাইল ফোন সেট ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই মোবাইল ফোন সেটটি মালিকের হাতে পৌঁছে দিয়ে জানতে পারেন সেটি ট্রেন থেকে ছিনতাই হয়। আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ার নূর এ আলম চৌধুরী শাওন কুইক নিউজ কে জানান, শুক্রবার ভোরে তাঁর বাড়ির পাশের এক মুক্তিযোদ্ধার বাড়িতে চোর হানা দেয়। স্থানীয় লোকজন ওই চোরকে তাৎক্ষণিক আটক করে। এ সময় তার সঙ্গে থাকা এক নারী মোবাইল একটি মোবাইল ফোন সেট ফেলে পালিয়ে যান। পরে ওই মোবাইল ফোন সেট থেকে নম্বর নিয়ে ভুক্তভোগী ব্যক্তির আত্মীয়কে বিষয়টি জানানো হয়। ওই আত্মীয়ের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার দুপুরে এসে তিনি ফোন সেটটি নিয়ে যান। আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায়  তার হাতে মোবাইল ফোন সেট তুলে দেওয়া হয়। 
তিনি আরো জানান, আটক চোরকে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়। সে নিজেকে রায়হান বলে পরিচয় দিয়েছে। তার বাবা আখাউড়া বড় বাজার এলাকার মাছ ব্যবসায়ি ফারুক বলে জানায়। তবে তার হাতে কামাল নাম লেখা ছিলো। কথা হলে ময়মনসিংহের ভালুকা উপজেলার মো. তানভীর খান জানান, তিনি চট্টগ্রামে চাকুরি করেন। আখাউড়ায় তিনি ছিনতাইয়ের শিকার হন। ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি দিলে ট্রেনের ছাদে থাকা এক যুবক তার ফোন সেটটি ছিনিয়ে নেয়। পরে এক আত্মীয়ের মাধ্যমে খবর পান ছিনতাই হওয়া সেটটি পাওয়া গেছে। চট্টগ্রাম থেকে এসে শুক্রবার দুপুরে সেটটি নিয়ে আবার কর্মস্থলে রওয়ানা হয়েছেন।  

 

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit