বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভে ধর্মপ্রাণ মানুষের ঢল

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৬৭ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ভারতের একটি টেলিভিশন চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে বিশ্ব নবী হজরত মুহম্মদ (সা:) ও তার স্ত্রী আয়েশা (রা.) এর বিয়ে নিয়ে টুইটারে সম্প্রতী অবমাননাকর মন্তব্য করেছেন উত্তর প্রদেশের কানপুর বিজেপি’র নেত্রী নূপুর শর্মা। তাকে সমর্থন দিয়েছেন দিল্লির বিজেপি’র মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দাল।এনিয়ে ভারত পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিক্ষোভ হয়েছে ঝালকাঠিতেও। জুম্মার নামাজেরর পর জেলা সদরের বাইতুল মোকাররম মসজীদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমে আসে রাস্তায় রাস্তায়।

নবী প্রেমীক তৌহিদী জনতা এবং জেলা ইমাম সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ করা হয়। মিছিল শেষে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসলিম বিক্ষুব্ধ জনতা। এ সময় ছানা স্মৃতি বন্ধু মহল নামের একটি সংগঠন ব্যানার ও প্যাকার্ডসহ পৃথক মিছিল নিয়ে প্রেস ক্লাব চত্বরে এসে বিক্ষোভ করেছে।পরে বিকেল সারে ৪ টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা শাখার নেতাকর্মীরা। একই সময় ঝালকাঠি বাস টার্মিনাল এলাকা থেকে সেখানকার দোকান মালিক সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি‘র সরকার ক্ষমতা প্রহণের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করছে। উগ্রবাদী বিজেপি নেতাদের মহানবী (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে কঠিন আঘাত করেছে।ঝালকাঠি বায়তুল মোকাররম মসজীদের খতিব মাওঃ আব্দুল হাই নিজামী বলেন, বিজেপি‘র মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লির নবীন কুমার জিন্দাল রাসূলকে নিয়ে কটূক্তি করায় আমরা ঘৃণার সাথে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, হিন্দুসহ বিধর্মীদেরকে সহ অবস্থানে রেখে আমরা আন্দোলন চালাতে চাই। আমরা মিছিলে যে শ্লোগান দিয়েছি সেটা যেনো আমাদের বাস্তবে রুপ নিতে না হয়। একই সাথে ভারতের টেলিভিশন সহ সকল পন্য বর্জনের ঘোষনা দেন মাওঃ নিজামী।

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit