বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এম.পি)আব্দুস ছাত্তার ভূইয়ার ছেলে মাইনুল হাসান তুষারের বিরুদ্ধে চাকরি দেওয়ার আশ্বাসের ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আদালতে দায়ের করা মামলায় হোসনা আক্তার নামে এক নারী এ অভিযোগ আনেন। ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আফরিন আহমেদ হ্যাপীর আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।মামলায় অভিযোগ করা হয়, এম.পি পুত্র ঘুষ নেওয়ার পর তার বাবার কাছ থেকে চাকরির আবেদনে সুপারিশ নিয়ে দেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে এম.পিপুত্র টালবাহানা শুরু করায় তিনি মামলাটি দায়ের করেছেন।মামলায় উল্লেখ করা হয়, ২০১৯ সালে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্টার রোলে অফিস সহায়ক পদে চাকরির জন্য ওই উপজেলার গুনারা গ্রামের মৃত রহমত হোসেনের মেয়ে হোসনা আক্তার আবেদন করেন।