রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

হাতীবান্ধাায় ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৭৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২৫ কেজি গাঁজাসহ সুজন মিয়া (১৯ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) ১২ টার দিকে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন সকালে আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।  এর আগে বৃহস্পতিবার (৯ জুন) রাত ৯ টায় উপজেলার বিদ্যুৎ অফিস সংলগ্ন রেল গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সুজন মিয়া হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী এলাকার আজিজুল ইসলামের ছেলে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মাদকব্যবসায়ী গাঁজাসহ রংপুরের উদ্দ্যেশে যাচ্ছে। নিশ্চিত হওয়ার পরে আমরা গাড়ি টিকে ধাওয়া করলে গাড়ি টি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে রেলগেট এলাকায় পৌঁছালে গেট আটকিয়ে গাড়িটি আটক করা হয়। এ সময় পঁচিশ কেজি গাঁজা ও একটি হাইচ (যাহার নাম্বার ঢাকা মেট্রো চ ৫৪-০২৯৫) গাড়িসহ সুজনকে আটক করা হয়। এ সময় ড্রাইভার পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে সুজন মিয়া লালমনিরহাটের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/আয়শা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit